সোনাইমুড়ীতে দ্রুত বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চান নোবিপ্রবি শিক্ষার্থীরা

 প্রকাশ: ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:০০ অপরাহ্ন   |   শিক্ষা

সোনাইমুড়ীতে দ্রুত বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চান নোবিপ্রবি শিক্ষার্থীরা


নোবিপ্রবি প্রতিনিধিঃ

সোনাইমুড়ীতে  অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ের  বাস   চালুর  দাবি জানিয়েছেন  সোনাইমুড়ীস্থ   শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ।


তাদের মতে, সোনাইমুড়ী হতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অভিমুখী চার লেন রাস্তার কাজ শেষ হওয়ায় আগের চেয়ে অল্প সময়ে ক্যাম্পাসে আসা-যাওয়া করা যাচ্ছে। এই সময়টিতে  বাস চালু করা আমাদের অঞ্চলের শিক্ষক,কর্মকর্তা, কর্মচারীর প্রাণের দাবি।


তারা আরও জানান,এর আগে রাস্তা সংস্কারের  কথা বলে প্রশাসনের  দীর্ঘসূত্রিতায় এখন পর্যন্ত বাস চালুর উদ্দ্যেগ নেওয়া হয়নি। এ সময় তারা আরও বলেন,এ অঞ্চলের শিক্ষা উন্নয়নে আমাদের এলাকার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীগণের  অবদান রয়েছে।  যতদ্রুত সম্ভব বাস সুবিধা প্রদান করা হলে  ভবিষ্যতে আমরা এ অঞ্চলের  সুনাম ধরে রাখা সহ দেশের উন্নয়নে কাজ করে যেতে পারবো।


এ বিষয়ে  সোনাইমুড়ী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর সভাপতি মেহরাব মজুমদার বলেন, ’করোনা মহামারীর আগেই সোনাইমুড়ী বাস দেয়ার কথা ছিল, কিন্তুু রাস্তা খারাপের কারণ দেখিয়ে দেয়া হয় নি, এখন ফোর লেন, মাত্র ১২ মিনিট লাগে চৌরাস্তা থেকে তাই অতিদ্রুত আমাদের বাস দেয়া সোনাইমুড়ীর সকল শিক্ষক, শিক্ষার্থীর প্রাণের দাবি ’


প্রধান উপদেষ্টা  অর্থনীতি বিভাগের চেয়ারম্যান মাজনুর রহমান সবুজ বলেন, ‘ সোনাইমুড়ী ও নোবিপ্রবির সকল কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য  প্রতিদিন যাতায়াত এ যানজট সহ নানা সমস্যায় পড়তে হচ্ছে, তাই এ অঞ্চলে বাস দেয়া টা জরুরি হয়ে পড়েছে, শিক্ষার্থীদের দাবির সাথে আমি একমত।’


শিক্ষা এর আরও খবর: